পাবনার আতাইকুলা-ডেমড়া সড়কের বিশ্বাস এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাস

সাঁথিয়ায় বাস উল্টে পানিতে পড়ে আহত-২৫

পাবনার আতাইকুলা-ডেমড়া সড়কের বিশ্বাস এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাস

পাবনার আতাইকুলা-ডেমড়া সড়কের বিশ্বাস এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাস উল্টে পাশের পুকুরে পড়ে প্রায় ২৫জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের তেরখাদা গ্রামের বটতলা নামক স্থানে স্থানীয়রা পানিতে ডুবে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করে পাবনা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করেছে।

ফরিদপুর উপজেলার উত্তর টিয়াপাড়া গ্রামের একই পরিবারের রিনা খাতুন(৩৫),মারিয়া খাতুন(৪),মুসলিমা খাতুন(২৫),মেরিনা খাতুন(৪৫), ডেমরা গ্রামের ইসহাক(৪৮), ছোট পাথাইল হাট গ্রামের সুমাইয়া(১৮)’র পরিচয় পাওয়া গেলেও এখবর লেখা পর্যন্ত বাকী আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পাবনা ও সাঁথিয়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে পুকুর থেকে বাস ও আহতদের উদ্ধারের জন্য পুকুর থেকে শ্যালো মেশিন লাগিয়ে পানি সড়ানোর চেষ্টা করে। এ সময় এলাকার শত শত জনতা উদ্ধার কাজে সহযোগিতা করেন। এ খবর লেখা পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে পাবনা ও ফরিদপুর হাসপাতালে আহতদের পাঠানো হয়েছে। উদ্ধার কাজে কিছু সময় সড়কে যানজোট সৃষ্টি হলেও তা দ্রুত সময়ের মধ্যেই দূর করা হয়েছে। ঘটনাস্থলে যাত্রীরা আহত হলেও কেউ মারা যাননি। বাসটি পুকুর থেকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি