নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে নৌকা মার্কা প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বদলগাছীতে কোলা ইউনিয়নে নৌকা প্রার্থীর নির্বাচনী সভা
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে নৌকা মার্কা প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার সন্ধ্যারাতে কোলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার। প্রধান বক্তা চেয়ারম্যান পদ প্রার্থী শাহিনুর ইসলাম স্বপন (নৌকা মার্কা), বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আল হাজ আবু খালেদ বুলু, সহ সভাপতি সখিনা সিদ্দীক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, চেয়ারম্যান আঃ সালাম মন্ডল, সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কোলা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ সুজাউল ইসলাম কুদ্দুস প্রমুখ।
প্রধান অতিথিসহ বক্তারা বলেন শাহিনুর কোলা ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল। সে কোলা ইউনিয়নে যে উন্নয়ন করেছে তা অতীতের রেকর্ড ছারিয়ে গেছে। সে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শাহিনুরকে জয়যুক্ত করার আহবান জানান। এর আগে প্রধান অতিথি কোলা ইউনিয়নে ৩টি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি