মোঃ বাবু মিয়া কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে তার জন্মদিনের উইশ করায়!

মোঃ বাবু মিয়া কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে তার জন্মদিনের উইশ করায়!
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

প্রথমেই সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি তাঁর অশেষ রহমতে আমাকে আপনাদের মতো সুহৃদয় মানুষের ভালোবাবাসা ও দোয়া দিয়ে সমৃদ্ধ করেছেন। গত ১৮ জুলাই আমার জন্মদিন ছিল। এই দিনটি আমার কাছে শুধু একটি তারিখ নয়, বরং আল্লাহর অগণিত নেয়ামতের স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ। তাঁর অপার কৃপায় আমি আরও একটি বছর পেয়েছি—এজন্য আমি গভীরভাবে আমার রবের শুকরিয়া আদায় করছি।  আমার জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে সর্বাগ্রে ঋণী আমার বাবা-মায়ের কাছে, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও দোয়া আজ আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আপনাদের দোয়া চাই, যেন আমার সমস্ত জীবন ইসলাম ও আল্লাহর সন্তুষ্টির পথে উৎসর্গিত থাকে।  

এই দিনটিকে আরও সুন্দর করে তুলেছেন আপনারা—আপনাদের প্রাণঢালা শুভেচ্ছা, মিষ্টি বার্তা ও দোয়া আমার হৃদয়কে সত্যিই অভিভূত করেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোনকল কিংবা সরাসরি সাক্ষাতে—যেভাবেই হোক, আপনাদের স্মরণ ও ভালোবাসা আমার জন্য অমূল্য। এই সম্পর্ক ও মমতা আমি সারাজীবন লালন করব।  যদি কোনোভাবে কারও শুভেচ্ছার জবাব দিতে আমার দেরি হয়ে থাকে বা কেউ বাদ পড়ে গিয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।  আবারও সবাইকে অগণিত ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দুনিয়া ও আখিরাতে সমৃদ্ধি, সুস্থতা ও শান্তি দান করুন। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা।  
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। (মোঃ বাবু মিয়া)

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন