ডোনাল্ড ট্রাম্প পেলেন দক্ষিণ কোরিয়ার 'অর্ডার অব মিলিটারি মেরিট' ও স্বর্ণের মুকুট
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
উপহার হাতে পেয়ে উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, “এটি আমার জন্য এক বিশেষ সম্মান। আমি এখনই এটি পরতে চাই।” দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই উপহারটি দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও যৌথ উন্নয়নের নতুন যুগের প্রতীক হিসেবে নির্বাচিত হয়েছে।
সিল্লা সাম্রাজ্যের ঐতিহ্যের প্রতীক মুকুটঃ
দক্ষিণ কোরিয়ার জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে সিল্লা রাজবংশের আসল সোনার মুকুট। তার অনুকরণে তৈরি প্রতিরূপটি ট্রাম্পকে উপহার হিসেবে দেওয়া হয়। ইতিহাস অনুযায়ী, সিল্লা সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ৫৭ সাল থেকে খ্রিস্টাব্দ ৯৩৫ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপ শাসন করেছিল। তাদের রাজমুকুট ছিল পবিত্র ক্ষমতা ও সর্বোচ্চ শাসনাধিকারীর প্রতীক।
এশিয়া সফরে ট্রাম্পঃ
এশিয়া সফরের চতুর্থ দিনে বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি কিয়ংজু শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। এই সম্মাননা প্রদানকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দৈনিক বিজয় ্নিউজ/ জুনায়েদ