শ্রীপুরে ঐক্যের স্রোতে বিএনপি—ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। বিকেল সাড়ে চারটায় র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেইট এলাকায় এসে শেষ হয়। র্যালিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। র্যালি শেষে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বরের ইতিহাস হলো জাতীয় ঐক্য ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাঁরা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য দৃঢ় করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন