চিরিরবন্দরে জামায়াত নেতা মকবুল মুন্সির মৃ*তু*তে বিভিন্ন মহলে শোক প্রকাশ!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা চিরিব বন্দর উপজেলার ঐতিহ্য বাহী রাণী'র বন্দর ১নং নশরতপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জনাব মোঃ মকবুল মুন্সি। ব্যক্তি গত জীবনে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামি রাজনীতির সাথে জড়িত ছিলেন। পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়ন থেকে উপজেলা, জেলা পর্যন্ত বিস্তৃত ছিল তার ইসলামের পক্ষের দাওয়াত। বিগত সরকারের সময়ে অসংখ্য হাম*লা,জুলুম, একাধিক মা*মলা নিয়ে ফে*রারি জীবন পালন এবং শেষ পর্যন্ত কারাবন্দী হন। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ মসজিদে আদায় করতেন এবং নামাজের দাওয়াত দিতেন। কোথায় কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া, কেউ মৃ*ত্যু বরন করলে তার জানাজায় উপস্থিত হওয়া ইত্যাদি মানবিক গুণাবলীর জন্য অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। গত পরশুদিন ৬-১১-২৫ ইং বৃহস্পতিবার দলীয় কাজে মটরসাইকেল যোগে চিরিরবন্দর যাওয়ার পথে এক্সিডেন্ট করলে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৮-১১-২৫ ইংশনিবার ভোর ৬ ঘটিকার সময় ইন্তেকাল করেন,মৃ*ত্যু কালে তার বয়স ছিল ৭০বছর। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রজিউন! মরহুম মকবুল মুন্সির জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপি মনোনয়ন প্রার্থী কর্নেল মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদের সাবেক সদস্য ও নশরতপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী নয়ন,দুলু সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং
বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় সদস্য,জেলা সদস্য আফজালুর রহমান,লুৎফর রহমান,জেলা আমির অধ্যক্ষ আনিছুর রহমান,আনোয়ারুলইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক শিবির সভাপতি জনাব রাজিবুর রহমান পলাশ,আফতাব উদ্দিন মোল্লা,কেন্দ্রীয়কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জনাব মোঃ মমতাজ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ হাজারো ধর্মপ্রাণ মুসুল্লি বৃন্দ। তার মৃত্যুে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, "ইসলাম প্রতিষ্ঠায় ও ইসলামি রাজনিতীতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ! মাইয়াতের জানাজা বিকেল ৪:৩০মি:রানীরবন্দর ইয়াতিম খানা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান