"রাজাপুরে আব্দুল মালেক ডিগ্রি কলেজে নবীনবরণ ও সভাপতির সংবর্ধনা অনুষ্ঠিত; নতুন একাডেমিক ভবনের প্রতিশ্রুতি"
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজাপুর উপজেলার আবদুল মালেক ডিগ্রী কলেজের নব নির্বাচিত গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাবা ফারহানা জাহান এর সংবর্ধনা ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ।
আজ রবিবার ০৯/১১/২০২৫ ঝালকাঠি জেলা রাজাপুর উপজেলার আব্দুল মালেক ডিগ্রী কলেজে আজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। এবং আব্দুল মালেক ডিগ্রী কলেজের নব নির্বাচিত গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাবা ফারজানা জাহান এর সংবর্ধনায় শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেনঃ
-
জনাব আব্দুল হক নান্টু
-
জনাব মোঃ জাহিদুল ইসলাম
-
জনাব বাহাউদ্দিন বাচ্চু
-
জনাব শাহ মোহাম্মদ ফারুক
-
জনাব মোঃ মাসুম বিল্লাহ পারভেজ
-
জনাব মোঃ আমিনুল ইসলাম রিয়াজ
-
জনাব শাখাওয়াত হোসেন রাব্বি
অনুষ্ঠানের সফল আয়োজনে নেতৃত্ব দেন জনাব মোহাম্মদ এহতেশামুল হক।
কলেজ কর্তৃপক্ষ জানান, গত কয়েক বছর ধরে এভাবে নবীন বরণ অনুষ্ঠান হয়নি। তাই দীর্ঘদিন পর এই আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। অনুষ্ঠানে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় কমিউনিটির সদস্যরাও অংশগ্রহণ করেন।
একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম জামাল। কলেজে নতুন একটি একাডেমিক ভবনের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরা হলে, তিনি তার বক্তব্যে ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। তার এই ঘোষণা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে অত্যন্ত আশান্বিত ও অভিভূত করেছে। এ বিষয়ে অন্যান্য অতিথিগণও তাদের সমর্থন ও সহমত পোষণ করেন।
এই আয়োজনের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে একটি উদ্যমী ও সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ