রংপুরে আনসার-ভিডিপি'র আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর আনসার-ভিডিপি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর রবিবার সকাল ৯-টায় জেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ’ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে টাউন হল-সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ বধ্যভূমিতে রংপুর রেঞ্জ ও জেলা উদ্যোগে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর বিভাগের, রংপুর রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস এর নেতৃত্বে রংপুর টাউন হল বধ্যভূমি সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সেখানে এক মিনিট নীরবতা পালন ও ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহিদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় সহচরদের সহযোগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণকালে রংপুর আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস, সহকারী পরিচালক মো: ফারুক হোসেন, জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাইদুল ইসলাম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত উপজেলা প্রশিক্ষক মো: মনিরুজ্জামান, ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার, ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান