গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে, বেলা দেড়টার কিছু আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী একটি আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে আনা হয়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, হাদির সঙ্গে তাঁর দুই বড় ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিকও সিঙ্গাপুর যাচ্ছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ ই