নাইক্ষ্যংছড়'র বাইশারী স্মার্ট গ্রুপের উদ্যোগে এক আনন্দঘন প্রীতি বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নাইক্ষ্যংছড়'র বাইশারী স্মার্ট গ্রুপের উদ্যোগে এক আনন্দঘন প্রীতি বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

সবাই একসাথে মিলিত হয়েছিল প্রাণ অঞ্চল-এর মনোরম পরিবেশে, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে আনন্দ ভাগাভাগি করার জন্য। বর্ণাঢ্য আয়োজনে নাইক্ষ্যংছড়ি'র বাইশারী স্মার্ট গ্রুপ সমিতি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩জানুয়ারী) কক্সবাজার অদূরে প্রকৃতি সমূদ্র সৈকত নৈশর্গিক সৌন্দর্যে আবর্তিত লাজ পল্লীতে বাইশারী ইউনিয়ন স্মার্ট গ্রুপ সমিতি কক্সবাজার উদ্যোগে দিনব্যাপি আয়োজনে বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬। মঙ্গলবার সকাল ১০ টা থেকে কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট থেকে পিকনিকের বাসে এবং নিজস্ব গাড়িতে সংগঠনের সদস্যরা বনভোজনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

পিকনিক স্পষ্টে সকলের জন্য সকালের নাস্তা পরিবেশন করা হয়। স্মার্ট গ্রুপ সমিতি’র সভাপতি আবদুল করিম বান্টু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ সঞ্চালনায় বনভোজন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি'র ক্লাবের আহ্বায়ক সাংবাদিক আব্দুল হামিদ, সাংবাদিক আব্দুর রশিদ, সাংবাদিক হাবিবুর রহমান রনি, কক্সবাজার জেলা টুরিস্ট পুলিশ ইনচার্জ আনিসুর রহমান।

মাওলানা আবদুল গফুরের পরিচলনায় বনভোজন এর বিশেষ আকর্ষণ স্মার্ট গ্রুপের সকল সদস্যদের আকর্ষণীয় খেলাধুলা পর্ব। এসব উপভোগ করতে করতেই নামাজের বিরতি এবং দুপুরের খাবার পরিবেশন করা হয়। পাঁচ পর্বের খেলার মধ্যে ছিল বাজনার তালে তালে বল কোথায়, হারি-ভাংঙ্গা, ফুটবল, গজল ও দেশাত্মবোধক গান। বিকেলে নিজেদের মধ্যে সংগীত পরিবেশন করেন, স্মার্ট গ্রুপের সদস্য আবদুল কালাম, উদয়ন ধর, ওয়াহেদুল ইশলাম, আবদুল আজিজ, আবদুল রশিদ, এহেছান, মোঃ এরশাদ, মোঃ আল-আমিন, মোঃ ইউনুস, মোঃ মিজান, রহিমুল্লহ, রনি সহ প্রমুক।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল খেলাধূলায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ। সভাপতি কে সম্মাননা ক্রশ প্রধান। কক্সবাজার বানিজ্য মেলায় মার্কেটিং শেষে ও রামু চা-বাগানে রাতে খাবার পরিবেশনের পর-পরি উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন স্মার্ট গ্রুপের সদস্য রফিক বছরি সমাপ্তির শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি