বগুড়ার শাজাহানপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।Special Program–Development (Agriculture) এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোমবার ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় শাহজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন বগুড়া জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য দেন মাঝিড়া মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলাম, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান ও মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ। এর আগে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয়দের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এনজিও কর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও গণমাধ্যম প্রতিনিধি প্রমূখ উপস্থিত।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান