নওগাঁর মহাদেবপুরে শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শিশুদেরমাঝে টেবিল ফ্যান বিতরণ করেন এমপি ফজলে হুদা বাবুল
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প গাহলী বিডি ০২৫১ এর উদ্যোগে প্রকল্পের শিশুদের মাঝে টেবিল ফ্যান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গাহলী প্রকল্প কার্যালয়ে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ও বাংলাদেশ ন্যাজারিন মিশনের সহযোগিতায় প্রকল্পের ২৭৯জন শিশুকে ১টি করে টেবিল ফ্যান ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন নওগা-৩(মহাদেবপুর- বদলগাছী) আসনের নব নির্বাচিত সাংসদ ফজলে হুদা বাবুল। প্রকল্প ব্যাবস্থাপক রাশেদা রানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু ও হাতুর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার