হোমনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোমনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এসময় তিনি উপজেলার সকল শ্রেণি - পেশার মানুষের কাতারে বসে একসঙ্গে ইফতার করেন। এর আগে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বলেন, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করতে কাজ করে যাবো। আমরা কি কি কাজ করেছি তা প্রতি তিনমাস পর পর জনগণের সামনে তুলে ধরবো। আগামী ৫ বছর সাধারণ মানুষের সেবা করতে পারি সে দোয়া করবেন। হোমনা ও তিতাসকে একটি আধুনিক মডেল উপজেলা গড়ে তুলতে চাই। সেজন্য সব সময় আপনাদের সহযোগিতা কামনা করছি।

উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম ভুইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সরকার প্রমুখ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এমকে আনোয়ার সহ বিএনপি’র প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মার শান্তি কামনা এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ