কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ৫ম তম ভাগবত পাঠের অনুষ্ঠান

কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ৫ম তম  ভাগবত পাঠের অনুষ্ঠান
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বুড়ীভদ্রা নদীর তীরে অবস্থিত বসুন্তিয়া মহাশ্মশানে শণিবার (১৪ মার্চ-২৬) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৫ম তম ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা হিসেবে ধর্মজ্ঞান বিতরণ করেন, হাজী নাসিরউদ্দীন কলেজ, সলিমপুর, কলারোয়া, সাতক্ষিরা কলেজের ভূগোল বিবাগের সহকারী অধ্যাপক এবং মণিরামপুর উপজেলার রাজগঞ্জ পাঁচপোতা গ্রামের সঞ্জয় রায়। এবার এই ভাগবত অনুষ্ঠানে নাম সংকীর্তনের মধ্য দিয়ে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন, এ আই টেকনিশিয়ান সুমন রায়, অরূণ কুমার হালদার, গৌতম হালদার, সাধন কুমার দাস, উত্তম পাল, মলয় কুণ্ডুসহ সঙ্গীরা। অনুষ্ঠানে পূজারী ছিলেন, বসুন্তিয়া গ্রামের সাধন রায় (দাস)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে মেম্বর কামরুল ইসলাম, কন্দর্পপুর রাধাগোবিন্দ , মন্দিরের সভাপতি দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র পাল, বিশিষ্ট সমাজ সেবক নিত্যানন্দ আড্য, বায়সা সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দুর্গাপদ দাস, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবদাস ঘোষ দেবু, বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায়, সাধারণ সম্পাদক বাসুদেব দাস, বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার, বসুন্তিয়া বাঁশতলা কালীপূজা মন্দিরের সভাপতি সমীত রায়, মাস্টার অরুণ কুমার বিশ্বাস প্রমূখ। এর পর ভোগ আরতি ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে প্রসাদ, যুগল অন্ন বিতরণ করা হয়। দূর দুরান্ত থেকে প্রায় এক হাজার ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভক্তদের মধ্যে কোলাকুলি ও প্রনাম নিবেদন করতে দেখা যায়। বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, ৬৬ শতক জমির উপর অবস্থিত বসুন্তিয়া মহাশ্মশানে এই ৫ম তম অনুষ্ঠান। দূর-দুরান্ত থেকে বহু ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার দেবনাথ গত বৃহস্পতিবার অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ্য হয়ে খুলনায় চিকিৎসাধীন থাকায় তার জন্য সুস্থ্যতা কামনা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ