রাজশাহীতে পবিত্র রমজান উপলক্ষে পবা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহীতে পবিত্র রমজান উপলক্ষে পবা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “রমজান মুসলমানদের জন্য শান্তি, সংযম ও ধর্মীয় ঐক্যের এক মহান মাস। এই পবিত্র মাসে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করার চেষ্টা করি।” তিনি আরও বলেন, “রমজান মাস আমাদেরকে সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই এ সময় দান-খয়রাতের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।” ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোটসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে মাড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন