সাভারের জোড়পুল থেকে বিদেশী পিস্তল সহ গ্রেফতার ০১

সাভারের জোড়পুল থেকে  বিদেশী পিস্তল সহ গ্রেফতার ০১
ছবিঃ মোঃ ইমরান মোল্লা

দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ

সাভার হেমায়েতপুর জোড়পুল হামিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো: মারুফ হোসেন কে তাহার নিজ ঘরের থেকে বিদেশী পিস্তল সহ গ্রেফতার করেন সাভার থানা প্রশাসন। সূএ মতে_ ইং- ১৫/০৪/২০২৬ তারিখ ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সাভার মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা অবস্থায় আনুমানিক রাত ২২.০০ ঘটিকার সময়ে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় , সাভার মডেল থানাধীন জোড়পুল সংলগ্ন জনৈক মোঃ হামিদুল ইসলামের একতলা বাড়ির ভাড়াটিয়া মোঃ মারুফ হোসেন তার শয়নকক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে অবস্থান করিতেছে। বিষয়টি এসআই(নিঃ)মোঃ ইমরান হোসেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন, এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইং ১৫/০৪/২০২৬ তারিখ রাত্রি ২২.২০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের নিয়ে আসামির নিজ শয়নকক্ষে প্রবেশ করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি মোঃ মারুফ হোসেন এর দেখানো মতে তাহার শয়নকক্ষের পশ্চিম পাশের সানসেটের উপর প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত কম্বলের মধ্যে বিশেষ কৌশলে লুকানো রয়েছে একটি বিদেশী পিস্তল, যা বাটসহ লম্বা অনুমান ৮(আট) ইঞ্চি, যার বাটের দুই পাশে কাঠের পাত দ্বারা সংযুক্ত ও হাতলে কালো টেপ দ্বারা মোড়ানো, যার ব্যারেলের উপরের অংশের লেখা ও নম্বর অস্পষ্ট, এবং একটি গুলিবিহীন খালি ম্যাগাজিন আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে রাত ২২.৪৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-৬৯, তারিখ-১৬/০৪/২০২৬, ধারা-19A The Arms Act, 1878 রুজু করা হয়। এবং আসামি কে কোটে প্রেরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ ইমরান মোল্লা