‎পাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত

‎পাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়। ‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল হক,  বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. মো: শামীম রেজা, বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বা রুহি, সহকারী অধ্যাপক মোছা: মিরা খাতুন, প্রভাষক ড মো:  নাসিফ হোসাইন, রুবিয়া ইয়াসমিন ও মো: মিরাজ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তৌকির আহমেদ।

শিক্ষার্থীদের উদ্দেশ্য ‎ উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, অভিনন্দন জানাতে চাই যারা গ্র্যাজুয়েট হতে যাচ্ছে। কারণ তোমরা একেকজন এই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। তোমাদের সকলের রেজাল্ট ভালো নাই হতে পারে কিন্তু তোমার সবাই জীবনের কোনো না কোনো জায়গাতে তোমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে। বিভাগ ভিত্তিক পড়াশোনার পাশাপাশি স্কিল শেখাটাও গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে তোমার বিভাগের এসকল কোর্স এর শিক্ষাগুলো হয়তো সবসময় কাজে লাগবে না কিন্তু প্রয়োজনীয় স্কিলগুলো যদি তোমরা অর্জন করতে পারো এবং তোমাদের চেষ্টা চলমান রাখো আমি আাশাবাদী তোমরা সকলেই সফলতা অর্জন করতে পারবে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই স্কিলফুল হতে হবে।

এসময় ‎তিনি আরও বলেন, গতবছর তোমাদের এই প্রোগ্রামে আমি যখন এসেছিলাম তখন তোমাদের মাত্র তিনজন শিক্ষক ছিল যে সংখ্যা এখন ছয়জন, তবুও এতো কম সংখ্যক শিক্ষক নিয়ে একটি বিভাগ পরিচালনা করা খুবই কষ্ট সাধ্য এবং অসম্ভব বলে আমি মনে করি। তোমাদের একটি ড্যাটা আ্যনালাইসিস ল্যাব প্রয়োজন তোমরা জানিয়েছ আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য ল্যাবের ব্যবস্থা করার। তোমাদের বিভাগের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন তোমরা  তোমাদের বিভাগের নাম পরিবর্তন করতে চাও যদিও এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার কিন্তু অসম্ভব না।  আমরা আশাবাদী তোমাদের ভালোর জন্য এই কাজটিও অবশ্যই হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে এগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো, আন্দোলনের মাধ্যমে নয়। পরিসংখ্যান বিভাগ আরো উন্নত হোক তোমরা জীবনে আরো সফলতা অর্জন করো এটাই চাই।

‎বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বা রুহি বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা চড়ুইভাতির আয়োজন করেছি। ধন্যবাদ সকলকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের বিভাগে সবসময়ই সেশনজট ছিল আমরা তোমাদেরকে সঠিক সময়ে বের করতে পারেনি তবে আমাদের দিক থেকে কখনোই চেষ্টার কমতি ছিলো না। পরিবেশ পরিস্থিতির জন্য হয়তো আমরা পেরে উঠি নাই। প্রতি বছর তোমাদের বিদয় দিতে আমাদের খুবই কষ্ট হয়। তবু নিয়ম অনুযায়ী বিদায় আমাদের দিতেই হয়। তোমাদের প্রতি উপদেশ এই বিভাগ থেকে অর্জিত ভালো শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাবে এবং সর্বদা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করবে। ‎উল্লেখ্য, ১২ই এপ্রিল শুরু হয় পরিসংখ্যান বিভাগের ক্রীড়া সপ্তাহ।  ক্রিকেট, ফুটবল, তাস, লুডু, ক্যারাম, দাবা, হাঁড়ি ভাঙা, পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়।  বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চড়ুইভাতি শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান ও আবৃতি পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়