নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযানে ৪২ লিটার চোলাই মদ সহ দুই মহিলা গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা থানা এবং আত্রাই থানার মাদকবিরোধী অভিযানে ৪২ লিটার চোলাই মদ সহ দুইজন মহিলা মদ ব্যবসায়ী গ্রেফতার ১৫/৪/২৬ বৃহস্পতিবার মান্দা থানার মাদকবিরোধী অভিযানে সকালে ঘাটকৈর গ্রামস্থ আসামী ধৃত আসামী ১। আলোবতি উরাও (৫২), স্বামী-সিপেন উরাও, সাং-ঘাটকৈর, থানা-মান্দা, জেলা-নওগাঁ বসত বাড়ির দক্ষিণ দুয়ারী টিনের ছাপরা ঘরের মধ্য কাঠের খাটিয়ার নীচ হইতে একটি সিলভারের বড় পাতিলের মধ্যে পাতলা পলিথিন দ্বারা মুখ বাধা অবস্থায় ২০ (বিশ) লিটার ওয়াশ (চোলাই মদ তৈরীর উপকরণ), মূল্য অনুমান ৬,০০০/-টাকা উদ্ধার করা হয়। আত্রাই থানার অপর এক মাদকবিরোধী অভিযানে বিকেলে ২২ লিটার চোলাই মদ সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে সরস্বতী চৌধুরী বয়স (৫০) স্বামী মৃত : রাম সংকর চৌধুরী। সা;- খোলাপাড়া. থানা আত্রাই জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে। একই সাথে উভয় স্থানে চোলাই মদ তৈরীর আস্তানা ভেঙে দেওয়া হয় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার