বিষয়: বসতঘরের সিঁড়ি নির্মানে বাধা, প্রাণনাশের হুমকি ও চিহ্নিত সন্ত্রাসীর দৌরাত্ম প্রসঙ্গে।
উজিরপুর প্রতিনিধি :
ঘটনাস্থল: সিকদার বাড়ি, গ্রাম: নারায়ণপুর, ইউনিয়ন: গুঠিয়া, থানা: উজিরপুর।
ভুক্তভোগী: হারুন সিকদার ও তার পরিবার।
অভিযুক্ত: মনির সিকদার (চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসী)।
ঘটনার বিবরণ:
উজিরপুর থানাধীন গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের হারুন সিকদার ও রাফি সিকদার তাদের নিজ বসতঘরের সামনে প্রয়োজনীয় সিঁড়ি নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশী মনির সিকদার তাতে অন্যায়ভাবে বাধা প্রদান করেন। বাধা দেওয়ার একপর্যায়ে অভিযুক্ত মনির সিকদার ভুক্তভোগী হারুন সিকদার ও তার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজসহ গুম ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যার হুমকি প্রদর্শন করেন।
অভিযুক্তের পটভূমি:
১. সন্ত্রাসী কর্মকাণ্ড: মনির সিকদার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
২. রাজনৈতিক প্রভাব ও অপরাধ: বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে এলাকায় নানা অপকর্ম চালিয়েছে। জানা গেছে, সে বর্তমান সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সেন্টুর গাড়ি ভাঙচুর মামলারও একজন আসামি।
৩. আইন অমান্য: ইতিপূর্বে একাধিকবার পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালালেও সে সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানেও সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে, যার ফলে সাধারণ গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দাবি:
ভুক্তভোগী হারুন সিকদার এবং এলাকাবাসীর জোর দাবি যে, এই চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করতে পারে।