নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪০ গ্রাম, গাঁজা সহ একজন মাদকের ডিলার আমিনুল ইসলাম সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার। গত ১৯/৪/২৬ খ্রিঃ মান্দা থানার নিয়মিত মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোঃ আমিনুল ইসলাম আমিন (৩৮), পিং-মোঃ আবুল কাশেম, মাতা মোসাঃ আলেয়া বিবি, সাং- ভারশো পশ্চিমপাড়া,থানা মানদা, জেলা নওগাঁ কে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে । সে বেশ কয়েকটি মামলার পলাতক আসামী। মান্দা থানায় এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী হিসেবে সে পরিচিত। তার গ্রেফতারে এলাকাবাসী যথেষ্ট উৎফুল্ল। অদ্য ২০/৪/২৬ খ্রিঃ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে দেলুয়াবাড়ি বাজারস্থ ফয়েজের অটো মিল এর সামনে থেকে আসামি মোঃ বেলাল হোসেন পিতা মৃত-পিয়ার বক্স সাং-, দেলুয়া বাড়ি মধ্যপাড়া,থানা - মান্দা জেলা- নওগাঁকে ৪০ পুরিয়া ওজন ১৪০ গ্রাম, গাঁজা সহ গ্রেফতার করা হয়। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার