হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনার দুলালপুরে আউশ মৌসুমে চাষাবাদে উৎসাহিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় দুলালপুর বাজারে দুলালপুর ইউনিয়নের ৩নং, ৪নং, ৫নং ওয়ার্ডের ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সার ও ধান বীজ বিতরণ করেন দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান ও সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রধান। প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ (ব্রি ধান-৯৮), ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইয়ানুছ মিয়া প্রধান বলেন, কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি প্রণোদনার সার ও ধান বীজ দুলালপুর ইউনিয়নের ৯০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। ৩নং, ৪নং ,৫নং ওয়ার্ডের ৩০ জন কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধান বীজ আমি নিজে বিতরণ করেছি। এছাড়াও অন্য ওয়ার্ডের কৃষকদের মাঝে প্রতিনিধির মাধ্যমে সার ও ধান বীজ বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ