পাবনার বেড়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের ২দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রথম দিন ৬মে কলেজ চত্বরে আয়োজিত এ প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান উৎসব মুখর ও জাকজোৃকপূর্ণ পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণচঞ্চল হয়ে ওঠে। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সহযোগী অধ্যাপক ডাঃ খন্দকার পারভেজ আহমেদ। পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার সালাহউদ্দিন রুমি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ'র অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু। তিনি বলেন মানুষের শারিরীক সুস্থতার জন্য যেমন খাদ্যের প্রয়োজন। তেমনি মানুষের মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন। আজকে এ শিক্ষা প্রতিষ্ঠানে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত হয়েছি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য শহীদুল ইসলাম চৌধুরী, কাজী মাসুদ ও মজিবর রহমান প্রমুখ। এবছরের আয়োজনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের অংশগ্রহণে মোট ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও বিনোদন মূলক আয়োজন প্রতিযোগিতাকে করে তোলে আরও আকর্ষণীয়। উদ্বোধনী দিনের কর্মসূচির শেষপর্বে “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ৭ মে নানা কর্মসূচির মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে দিনব্যাপী নানা কর্মসূচি। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ট চাকমা, বেড়া পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুর রহমান ফকির, বেড়া উপজেলা বিএনপি'র সাবেক সম্পাদক কাজী মাহমুদুল আলম নান্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মোহাম্মদ রইজ উদ্দিন আহমেদ এবং বেড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাসুম দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুর রহমান সমের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু সামা গভর্নিং বডির সদস্য মুজিবুর রহমান ও কাজী মাসুদ। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ কর্তৃপক্ষ জানান, এমন প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করা হচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক পাপিয়া সবনাম ও প্রভাষক জেসমিন আক্তার। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটির সকল সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান