হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুরে "চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে রুখে দাড়ান এলাকার যুব সমাজকে বাঁচান" এই স্লোগানে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের আল- খিদমাহ ফাউন্ডেশনে ও একতা যুব সংঘের আয়োজনে এবং সম্ভাব্য চান্দেরচর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলী হোসেন এর নেতৃত্বে তাতুয়াকান্দি মাদ্রাসায় এ প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়। এতে চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি, নিজগ্রাম ও কদুয়ারামপুর (রামকৃষ্ণপুর) এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধরণ অংশ গ্রহণ করে। সভায় তাতুয়াকান্দি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাইনউদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলী হোসেন, হযরত মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মোঃ আশরাফ আলী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল কাদের মোল্লা, মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ ওয়ালী উল্লাহ।

এসময় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ক্যান্সার। মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কিশোর, তরুণ ও যুব সমাজ মাদকের সাথে জড়িত হয়ে সমাজে নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড করে যাচ্ছে। মাদক শুধু একটি পরিবার কে ধ্বংস করে না মাদক পুরো একটি সমাজ ও দেশকে ধ্বংস করে। সমাজ কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে এখনই মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করতে হবে। এসময় তারা বলেন, আমাদের এলাকায় কোন মাদক কারবারি ও মাদকসেবীদের স্থান নাই। যারা এসবের সঙ্গে জড়িত তাদের কে কঠোর হুশিয়ারি প্রদান করেন। মাদকের বিরুদ্ধে এলাকায় নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করবেন বলে তারা জানান। মাদক কারবারি ও মাদকসেবীদের সাথে কোন আপোষ নাই। তারা সমাজ ও দেশের শত্রু। মাদক কারবারি ও মাদকসেবিদের অতিদ্রুত ভালো পথে ফিরে আসার আহবান জানান তারা।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ