প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। দিনাজপুর প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে জেলার উন্নয়ন,জনসেবামূলক কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। দিনাজপুর প্রেসক্লাবের পক্ষে - প্রেসক্লাব এর সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু এবং সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলমকে সম্মাননা স্মারক তুলে দেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান