পাবনায় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পাবনায় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা জেলা পুলিশের আয়োজনে মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ জুন সকালে পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট ও পেশাগত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের মধ্যে যাদের শারীরিক ফিটনেস, পোশাক-পরিচ্ছদ এবং শৃঙ্খলাজনিত মান সর্বোত্তম ছিল, তাদের উৎসাহিত করতে পুলিশ সুপার জিএস গুড সার্ভিস মার্ক প্রদান করেন। এতে পুলিশ সদস্যদের মধ্যে পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমান। তাঁর নেতৃত্বে সুশৃঙ্খলভাবে প্যারেড কার্যক্রম সম্পন্ন হয়।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা, পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।মাসিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার জেলার বিভিন্ন সরকারি যানবাহন পরিদর্শন করেন। এ সময় তিনি যানবাহনের সার্বিক অবস্থা, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ব্যবহার বিষয়ে খোঁজখবর নেন এবং চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন করে অস্ত্র ও গোলাবারুদের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত হন। অনুষ্ঠানে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, নিয়মিত মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান