টিএমএসএস'র নওগাঁর হাপানিয়া শাখা পরিদর্শন করলেন অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশের অন্যতম শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম নওগাঁ জেলার হাপানিয়া শাখা কার্যালয় পরিদর্শন করেন। তিনি ২৩ জুন মঙ্গলবার এ শাখাটি আকশ্মিক পরিদর্শন করেন। এ সময় ড. হোসনে-আরা বেগম শাখার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে দিক নির্দেশনা মূলক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি টিএমএসএসের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম, ক্ষুদ্রঋণ কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। মতবিনিময় সভায় অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বলেন, টিএমএসএস শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের একটি সামাজিক ও মানবিক আন্দোলন প্রতিষ্ঠান। তিনি কর্মকর্তাদের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর ও সেবামুখী কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নির্বাহী পরিচালকের দিক নির্দেশনা মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও ফলপ্রসূ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত সকলেই তাঁর মূল্যবান দিক নির্দেশনা ও অনুপ্রেরণা মূলক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার সাথে উপস্থিতি ছিলেন টিএমএসএস'র উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান। শেষে উপস্থিত শাখা কার্যালয় প্রাঙ্গণে অধ্যাপিকা ড. হোসনে- আরা বেগম কর্মকর্তা-কমচারীদের সাথে দলীয় ছবি তুলেছেন। এ সময় টিএমএসএস'র নওগাঁ জোনের জোন প্রধান মোঃ হানজালাল রহমান, রিজিওন প্রধান মোঃ গোলফান হোসেন, শাখা প্রধান আবু রায়হান, শাখা হিসাব কর্মকর্তা ও সকল ফিল্ড অফিসারগন প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান