সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ হরিজন কলোনি গোশালায় রায়পুর রেল জংশনের দাবীতে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ( ০৯ জুলাই )  বিকেল ৫ টায় হরিজন কলোনি গোশালায় সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়  রতন কুমার বাসকোরের সভাপতিত্বে সভায়  বক্তব্য রাখেন সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের আহবায়ক  অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল, জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জের আহ্বায়ক ও সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য নবকুমার কর্মকার, কমিটির সদস্য সচিব তরিকুজ্জামান টরিক সঞ্জয় গৌড়, অনিল কুমার দাস এবং সিরাজগঞ্জ কাঁচাবাজার সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। বক্তারা বলেন, সিরাজগঞ্জ ঐতিহাসিকভাবে একটি রেলনির্ভর শহর। জেলার সার্বিক উন্নয়ন ও উত্তরাঞ্চলের সঙ্গে আধুনিক রেল যোগাযোগ জোরদার করতে রায়পুর জংশনকে কেন্দ্রীয় রেল জংশন হিসেবে গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে নির্মাণাধীন সিরাজগঞ্জ–বগুড়া রেলপথকে রায়পুর জংশনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানান তারা।

দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট