শিবপুরে যাকাতের টাকা বিতরন করলেনআলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা

শিবপুরে যাকাতের টাকা বিতরন করলেনআলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ  শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

৮ইং এপ্রিল সোমবার দুপুরে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি, দানবীর, ও বাজনাব আবুল ফায়েজ উচ্চ বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লার ব্যক্তিগত অর্থায়নে বাজনাব আবুল ফায়েজ উচ্চ বিদ্যালয় মাঠে,শিবপুর পৌরসভা এলাকায় ,৬ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ৫ শত টাকা করে নগদ যাকাত হিসেবে বিতরণ করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ব্যক্তিগত অর্থায়নে শিবপুর পৌরসভা এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে যাকাত এর টাকা বিতরণ করেন। যাকাতের টাকা বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজসেবক আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা। তিনি বলেন আমি অসুস্থ থাকার কারণে ঢাকা থেকে আসতে দেরি হয়েছে। আপনাদের মাঝে যাদের কাছে যাকাতের স্লিপ বিতরণ করা হয়েছে শুধু তাদের হাতে আমি নগদ টাকা দিয়ে দিব ,আপনারা সিরিয়াল বঙ্গ না করে লাইন অনুযায়ী আসবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা বছর ,কোন না কোন ভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন।আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তা'আলা যেন আপনাদের অভাব দূর করে আমাদের মত স্বচ্ছ ব্যক্তি হিসাবে সমাজে আপনারা প্রতিষ্ঠা লাভ করেন ,আমি এই কামনাই করি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল মোল্লা সাবেক প্রিন্সিপাল কুমরাদী মাদ্রাসা ও এতিমখানা। তিনি বলেন ,আপনারা আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে সুস্থতা দান করেন , আপনারা আমার জন্যও দোয়া করিবেন । আর এখানে বক্তব্য দেওয়ার কোন বিষয় না এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে সকল মুসলমানদের শান্তির ও মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে যাকাত এর অর্থ বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন