চট্টগ্রামে একমাত্র ছেলের এলোপাতাড়ি ছু'রি 'ঘাতে মা,বাবার মৃত্যু হয়েছে

চট্টগ্রামে একমাত্র ছেলের এলোপাতাড়ি ছু'রি 'ঘাতে মা,বাবার মৃত্যু হয়েছে
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

দুপুর ১২টার দিকে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা, এলাকার চৈতন্য মহাজনের বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐলাকার স্হানীয় মৃত রেবতী দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫) ঘাতক হলেন তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৩০+)ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোট জা  তিথি দাশ বলেন, ছেলেটি দীর্ঘ দিন মাদকাসক্ত ছিলো। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ও ছিলো।আজ সকালে তারা মা-বাবা ছেলে বাহিরে গিয়ে দুপুর পৌন ১২টার দিকে বাড়ি পৌঁছে এর কিছুক্ষণ পরই ছেলেটি ছু'রি জাতীয় জিনিস দিয়ে মা'কে আঘাত করতেছিল,মাকে বাঁচাতে তার বাবা এগিয়ে গেলে, ছেলে তার বাবাকে ও আঘাত করে।এ সময় আমরা দৌঁড়ে আশেপাশের মানুষ ডাকতে যায়।এসে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে। আর বাবাকে আনোয়ারা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। বাবার মৃত্যুর বিষয়ে আনোয়ারা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে প্রেরণের সময় তার মৃত্যু হয়। আমরা পুলিশকে এ বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ এসপি) মাহমুদুল হাসান বলেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেটিকে আটক করা হয়েছে। মরদেহ গুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে,এবং এই ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া