উলানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গলাচিপায় উলানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘর। নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ প্রায় সাত থেকে আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। উপস্থিত জনগণের সহায়তায় কিছু কিছু মালা মাল উদ্ধার করতে সক্ষম হয়। তবে অক্ষত অবস্থায় পাওয়া গেছে তার ঘরে হেফাজতে রাখা পবিত্র আল কোরআন। স্থানীয় লোকজনের কাছে জানা যায়,তার ঘরের বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গলাচিপা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রাখে বলে জানা যায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী