বৌদ্ধতীর্থ পল্লী কাঝর দিঘীর পাড় জেতবন বিহারের শ্রদ্ধাবান উপাসিকা প্রয়াতা শানু রাণী বড়ুয়া'র স্বরণে ১ম বাৎসরিক সংঘদান

বৌদ্ধতীর্থ পল্লী কাঝর দিঘীর পাড় জেতবন বিহারের শ্রদ্ধাবান উপাসিকা প্রয়াতা শানু রাণী বড়ুয়া'র স্বরণে ১ম বাৎসরিক সংঘদান
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

রাউজান উপজেলার বৌদ্ধতীর্থ পল্লী কাঝর দিঘীর পাড় জেতবন বিহারের শ্রদ্ধাবান উপাসক, ধার্মিক পরিবারের সুসন্তান প্রয়াত মনিন্দ্র বড়ুয়া'র সহধর্মিনী শ্রদ্ধাবান উপাসিকা প্রয়াতা শানু রাণী বড়ুয়া'র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৪ অক্টোবর ২০২৬( শনিবার)। প্রয়াতার পুত্র-কন্যা ও পুত্রবধুগনের আয়োজনে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। মাঙ্গলীক এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঝর দিঘীর পাড় জেতবন বিহারধ্যক্ষ শ্রীমৎ সচ্চিতানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বুড্ডিষ্ট মং সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাংস্কৃতিক সচিব আবুরখীল জেতবন বিহারের বিহারধ্যক্ষ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথের, প্রধান অতিথি ছিলেন আবুখীল গৌতম বিহারের বিহারধ্যক্ষ ভদন্ত ধর্মশ্রী থের, প্রধান জ্ঞাতী ছিলেন বৈদ্যপাড়া সার্বজনীন পুর্ণচন্দ্র বিহারের বিহারধ্যক্ষ ভদন্ত ধর্মরুদ্র থের। বিশেষ অতিথি ছিলেন বৈদ্যপাড়া সার্বজনীন ধন্জয় বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ ভিক্ষু ও ভদন্ত সম্ভুদ্ধনন্দ ভিক্ষু।

পারিবারিক পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন দীপংকর প্রজ্ঞাবার্তা'র সম্পাদক ও কাঝর দিঘীর পাড় জেতবন বিহার পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক প্রনব বড়ুয়া, পুন্যদান করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পুলক বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বর্ষিয়ান উপাসক বাবু সুদর্শন বড়ুয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেতবন বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিজয় সিংহ বড়ুয়া ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, জেতবন বিহার পুননির্মান কমিটির অর্থ সম্পাদক বসু মিত্র বড়ুয়া,সমাজ সেবক, যিশু বড়ুয়া, সুভাষ বড়ুয়া,সজল বড়ুয়া, জেতবন বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক দীপু বড়ুয়া, নিপুল (মিন্টু), অনলাইন বৌদ্ধদের সংবাদ, সম্পাদক পিযুষ বড়ুয়া, ক্লিমটন বড়ুয়া, ইমন বড়ুয়া, টমাস বড়ুয়া, বিভিন্ন গ্রাম হতে আসা অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল