ময়মনসিংহ ঈশ্বর গঞ্জ ও গৌরীপুর নান্দাইল এবং কিশোর গঞ্জের হোসেনপুর থানা এ-ই ৪টি থানার একটি রাস্তা বেহাল অবস্থা যেন দেখার কেউ নেই
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুর- ডৌহাখলা- ভারতী- তারুন্দিয়া- উচাখিলা- শাহগঞ্জ- মধুপুর- দেওয়ানগঞ্জ- হাজীপুর- হোসেনপুর সংযোগকারী 'সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)' এর অধীনস্থ প্রধান সড়কের দ্রুত সংস্কার এবং ধুলোবালি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের দাবি জানায় এলাকাবাসী।
রাস্তা নয়, যেন ধুলোর আস্তরণে ঢাকা এক চরম দুর্ভোগের পথ! গত দুই বছর ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চরম বেহাল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বিগত পুরো একটি বছরেও এই রাস্তার উন্নয়ন বা সংস্কারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
এই সড়কটির ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এটি ময়মনসিংহের তিনটি সংসদীয় আসন (গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল) এবং কিশোরগঞ্জের একটি সংসদীয় আসনকে (হোসেনপুর) সরাসরি যুক্ত করেছে। ফলে চারটি আসনের হাজার হাজার মানুষ, যানবাহন, সাধারণ ব্যবসায়ী ও শিক্ষার্থীদের চলাচলের একমাত্র প্রধান ভরসা এই পথ।
শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের দুর্ভোগ:
এই আঞ্চলিক মহাসড়কের ওপর নির্ভর করে প্রতিদিন যাতায়াত করে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। বিশেষ করে—
রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়
শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ
মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
তারুন্দিয়া উচ্চ বিদ্যালয়
কোণাপাড়া উচ্চ বিদ্যালয়
ডৌহাখলা উচ্চ বিদ্যালয়
সহ আশেপাশের আরও বহু প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ও স্বাস্থ্যের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
জনস্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব:
দীর্ঘদিন ধরে অবর্ণনীয় ধুলোবালির মধ্য দিয়ে যাতায়াতের কারণে পুরো এলাকা জুড়ে শ্বাসকষ্ট, হাঁপানি (অ্যাজমা) ও চর্মরোগসহ নানা জটিল শারীরিক সমস্যা ছড়িয়ে পড়ছে।
এছাড়া এই রাস্তার ওপর শাহগঞ্জ বাজার, উচাখিলা বাজার ও মধুপুর বাজার ছাড়াও তারুন্দিয়া, ভারতী, ডৌহাখলা, দেওয়ানগঞ্জ, হাজিগঞ্জ সহ ছোট-বড় অসংখ্য ব্যস্ততম হাট-বাজার রয়েছে। ধুলোর আস্তরণে ঢেকে থাকা এই পথে সাধারণ পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের চলাচল ও জীবনযাত্রা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে।
তাই ঐ এলেকার জনগনের জোরালো দাবি যেন রাস্তাটি অতি দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল