সরকারি রাস্তার কাজে বাধা,প্রধানমন্ত্রী তারেক রহমানের অকথ্য ভাষায় হুমকি

সরকারি রাস্তার কাজে বাধা,প্রধানমন্ত্রী তারেক রহমানের অকথ্য ভাষায় হুমকি
ছবিঃ মশিউর

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জীবননগর হাসাদাহ ইউনিয়নের পুরন্দর পুর গ্রামে সরকারি বাজেটে একটি পাকা রাস্তার কাজ শুরু হলে,জামায়াত কর্মী সাইফুল তৎখানিক ভাবে ঐ কাজে বাধা দেয়৷ এবং রাস্তাটি মালিকানা জায়গায় জোরপূর্বক দেওয়ার চেষ্টা করে ৷ মালিকের হস্তক্ষেপে পরবর্তী বিএনপি ওয়ার্ড নেতাদের উপস্থিতিতে পূর্বের রাস্তায় রাস্তার কাজ শুরু হয় ৷ কিন্তু রাতের আঁধারে খনন কৃত রাস্তাটি কে বা কারা মাটি এবং বাশ দিয়ে বন্ধ করে দেয়৷ পরবর্তীতে রাস্তার কাজ শুরু করতে গেলে বিএনপির ওয়ার্ড সেক্রেটারি বকু বিশ্বাস ও ভ্যাদা গিয়ে রাস্তাটি সোজা করার অজুহাতে ব্যক্তি মালিকানার জমির মাঝ বরাবর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ৷ পরবর্তীতে মালিকেরা বাধা দিতে গেলে ভ্যাদা তার ক্ষমতা দেখাবে প্রয়োজনে সকল সাংবাদিক এবং,ও তারেক জিয়াকে খারাপ ভাষা ব্যবহার করে ক্ষমতার দাপট প্রকাশ করে ৷ এইসব দেখে এলাকার সাধারণ জনগণের মাঝে একটাই প্রশ্ন ?এতো ক্ষমতার পেছনে কার ইন্ধন আছে? জনাব তারেক রহমানকে নিয়ে যে খারাপ ভাষা ব্যবহার হয়েছে তা সাধারণ বিএনপি কর্মী ও নেতাদের মাঝে বিরাট ক্ষত সৃষ্টি হয়েছে ৷ যে কোন সময় একটা দূর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মত প্রকাশ করেছে৷ দ্রুত তাকে দলীয় সিদ্ধান্ত নিতে হবে ৷ এই অডিও বার্তাই প্রমাণিত হয় তিনি একজন দোষী ৷

দৈনিক বিজয় নিউজ/ মশিউর