ঈদগড়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগড়ে বন্য হাতির আক্রমণে মো. আব্দুর রশিদ প্রকাশ কুইল্লা (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে ঈদগড় উত্তর চরপাড়া মুক্তাতলী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ ঈদগড়ের কেলা গুনা নামক স্থানে ধান পাহারা দিচ্ছিলেন। এ সময় একদল বন্য হাতি সেখানে এসে তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুর রশিদ ঈদগড় উত্তর চরপাড়া মুক্তাতলী এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বন্য হাতির আক্রমণ থেকে কৃষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি