ঠাকুরগাঁও ১আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মির্জা ফয়সাল আমীন
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ১,৩১,৩৩৬ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৮৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে। ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন চলে বিকেল ৪টায় শেষ হয়।
এ নির্বাচনে আসনটিতে ৫ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।
ঠাকুরগাঁও ১আসনের উপনির্বাচনের ফলাফল
১। ধানের শীষ- প্রাপ্ত ভোট- ২২৭৭৮৯
২। দাঁড়িপাল্লা- প্রাপ্ত ভোট- ৯৬৪৫৩
৩। হাতপাখা প্রাপ্ত ভোট- ৩২৮৮
৪। বটগাছ প্রাপ্ত ভোট- ৮৩৬
৫। ডাব প্রাপ্ত ভোট-৪৪৯
বাতিল ৫৩০৮
মোট ভোট কাস্ট ৩৩৪১২৩
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম