নরসিংদী তে SRB(RAB)এর অভিযানে বিপুল পরিমান টাকা সহ মাদক অস্র, ও গুলি উদ্ধার
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর সদর ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তি তে,SRB( RAB)এর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান দলের অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ,স্কপসিরাপ ও নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।অভিযান চলমান রয়েছে। ২৯ অক্টোবর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধারকৃত তালিকা নিম্নে দেয়া হলো।
১। একটি বিদেশী রিভলবার ।
২। একটি দেশীয় তৈরি পাইপ গান।
৩। রিভলবারের গুলি দশটি ছোট, দুইটি বড়।
৪। পিস্তলের গুলি ছয় রাউন্ড।
৫।3Not3 গুলি দুই রাউন্ড।
৬। ছোট পিস্তলের গুলি ২১ রাউন্ড।
৭। ব্ল্যাংক কার্তুস ছয়টি।
৮। শর্ট গানের রাবার কার্তুজ ২১ রাউন্ড।
৯। শর্ট গানের সীসা কার্তুজ ২০ রাউন্ড।
১০। দেশীয় চাপাতি ছোরা নয়টি।
১১। স্কার্ফ সিরাপ ৭৫ বোতল।
১২। মাদক বিক্রির নগদ ১০ লক্ষ ৭১ হাজার টাকা।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন