কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কেশবপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রভাষক গাজী ফারুকে আজম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর-২৬) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবদিয়া সরদার পাড়ার হতদরিদ্রদের মাঝে ওই মশারি বিতরণ করা হয়। নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করায় এলাকার সর্বস্তরের জনগণের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে মশারির ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ফারুকে আজম পৌরবাসীর নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন। এছাড়াও পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সকল শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করে চলেছেন। বর্তমানে তিনি কেশবপুর পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে পৌর বিএনপির সহ-সভাপতি সদালাপী গাজী ফারুকে আজম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ৩নং ওয়ার্ডের সাবদিয়া সরদার পাড়ায় হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে মশারি বিতরণ করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম করাসহ যেকোন মানবিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন যুবনেতা তারেক আজিজ, সাঈদ, কফিল উদ্দিন, জিয়াউর রহমান, উজির সরদার, আলম সরদার, আফসার সরদার, কুরবান সরদার, আফজাল, হোসেন, কাসেম, মাছুদ, রফিক, ওলিয়ার সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ