পিতা মাতার কবর জিয়ারত করলেন আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা

পিতা মাতার কবর জিয়ারত করলেন আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ  শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

১৯ ইং এপ্রিল শুক্রবার নরসিংদীর শিবপুর পৌরসভা ১ নং ওয়ার্ড বাজনাব সূর্য্যিবান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জুম্মার নামাজ আদায় করে, মাদ্রাসা সংলগ্নে পিতা মাতা ও পারিবারিক কবর জিয়ারত করেন আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ ও বিশিষ্ট শিল্পপতি , সমাজসেবক এবং কর্মীবান্ধব নেতা। আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা প্রায় সময়ই তিনি ঢাকা থেকে নরসিংদীর শিবপুর উপজেলা পৌরসভা ১ নং ওয়ার্ড বাজনাব নিজ গ্রামের বাড়িতে ছুটে আসেন এবং পিতা-মাতা ও পারিবারিক কবরস্থানের কবর জিয়ারত ও কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা করেন। কবর জিয়ারতে অংশগ্রহণ করেন ,আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল মোল্লা, সাবেক অধ্যক্ষ কুমরাদী দারুল উলুম সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা, বাজনাব সুর্য্যিবান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ এর ইমাম সাহেব, শিক্ষক ,শিক্ষার্থী , উপস্থিত মুসল্লিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিশেষে আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা বাজনাব উনার ব্যক্তিগত অফিস কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যক্তিগত কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন