পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্যের সন্তান আক্তার হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্যের সন্তান আক্তার হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্যের একমাত্র সন্তান মরহুম আক্তার হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার বন্দর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মো. আনোয়ার হোসেন সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন মৃধা এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও এজিএস মো. মনিরুজ্জামান মনির। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে মির্জাগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল এবং এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন