বোচাগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

বোচাগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ মোঃ আনোয়ার হোসেন

দৈনিক বিজয় নিউজ ​বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চৌরাস্তায় মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেলে মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সায়েম আহমেদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ সময় তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মাদকমুক্ত সমাজ গড়তে চাই সামাজিক সচেতনতা, সম্মিলিত প্রতিরোধ ও সবার আন্তরিক উদ্যোগ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ আনোয়ার হোসেন