প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগালির ভিডিও করায় সাংবাদিক কে হত্যার হুমকি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগালির ভিডিও করায় সাংবাদিক কে হত্যার হুমকি
ছবিঃ মশিউর

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা পুরন্দর পুরে সরকারি ভাবে একটা বৈধ রাস্তার কাজ জোর করে বন্ধ করে এ্যডভোকেট তরিকুল ইসলাম ও জামায়াতের নেতৃ বৃন্দ ৷ নিজ ক্ষমতা বলে অন্যত্র রাস্তা দিতে চাই৷ কিন্তু গ্রামের বড় একটা অংশ,সরকারি ভাবে যেদিকে রাস্তা ছিল সেদিকে দিতে চাই৷ দলীয় ভাবে বিষয়টি নিয়ে বসলে এ্যডভোকেট তরিকুল ইসলাম সবার উপস্থিতিতে বলেন , আমি এই ওয়ার্ডের বিএনপি কে টিপে মারতে পারি,এ সময় বিএনপি সভাপতির ছেলে ও কর্মীদের সাথে তার সাথে বাক বিতর্ক শুরু হয়, অথচ বিএনপির মুল দলকে বাদ দিয়ে নিজের দাপটে ক্ষমতা দেখাতে থাকে ৷ জামায়াতের নেতাদের দাবি এটা এমপি মহোদয়ের বাজেট, তাই যেদিকে রাস্তা সেদিকে রাস্তা নাও দিতে পারে, জামায়াতের এই কাজে বাধা দিলে এ্যডভোকেট তরিকুল ইসলাম নিজ ক্ষমতায় এটা করবে বলে জানিয়ে দেই৷ রাস্তার বিষয়টি সবশেষে জানতে চাইলে দৈনিক বিজয় নিউজের এই সাংবাদিক শরিফুল ইসলাম ভ্যাদার সাথে কথা বলতে গেলে তিনি রাস্তার কাজ হতে দিবে না বলে জানান৷ এমন কি তিনি এখানে তারেক রহমানের প্রসঙ্গে টেনে গালাগালি ও করতে থাকে৷ এই সাংবাদিকের মুঠো ফোনে বিষয়টি ধারন করা হয় ৷ পরবর্তীতে নিউজের কথা বললে এই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয় ৷

দৈনিক বিজয় নিউজ/ মশিউর