অবশেষে সরকারি ভাবে খননকৃত রাস্তার কাজ আওয়ামীলীগ ও জামাতের দেশীয় অস্ত্র মহড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলো

অবশেষে সরকারি ভাবে খননকৃত রাস্তার কাজ আওয়ামীলীগ ও জামাতের দেশীয় অস্ত্র মহড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলো
ছবিঃ মশিউর

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা পুরন্দর পুরের সরকারি বরাদ্দকৃত রাস্তাটি আওয়ামীলীগ এবং জামাতের নেতৃত্বে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো ৷ গত ৪/৫/২৬ ইং তারিখ সন্ধা আনুমানিক ৭ টার সময় বকুল বিশ্বাস ও শরিফুল ইসলাম ভ্যাদার নেতৃত্বে পুরন্দর পুর বাজারে সমস্ত আওয়ামীলীগ নেতাদের জড়ো করে মিটিং এর আয়োজন করা হয় ৷ ঐ মিটিং থেকে আওয়ামীলীগ নেতা কর্মীদের হাতে দেশীয় অস্ত্র,লাঠি নেওয়ার আদেশ দেওয়া হয় ৷ঠিক পরের দিন সকালে আওয়ামীলীগ জামাতের লোকজন দেশীয় অস্ত্র,শাবল,লাঠি হাতে নিয়ে গ্রামে মহড়া দিতে লাগে৷ কিছুক্ষণ পরেই বিএনপির লোকজন জড়ো হলে এলাকায় আতংকের সৃষ্টি হয় ৷ জরুরি সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ওসি সাহেবের নেতৃত্বে পুলিশের টিম এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে৷ ওসি সাহেব রাস্তাটি পরিদর্শন করে উভয়ের জানানো বলে সিদ্ধান্ত নেয়৷ বিএনপির নেতা কর্মীদের অভিযোগ হাসিনার দোসরদের হাতে অস্ত্র,লাঠি কেন? তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেওয়া হয় ৷ এলাকার জনগণের দাবি আওয়ামীলীগ আস্তে আস্তে তাদের শক্তি বাড়াতে এই মহড়া দিচ্ছে ৷দৈনিক বিজয় নিউজ এর এই প্রতিনিধিকে জানানো হয় আগামী ১৬ ই ডিসেম্বর সামনে রেখে আওয়ামীলীগ নেতাদের দফায় দফায় বৈঠক হচ্ছে ৷এবং আওয়ামীলীগ নেতা কর্মীদের সরকার বিরোধী আন্দোলনে সর্বোচ্চ শক্তি দিয়ে বিশৃংখলা করতে চাই৷

দৈনিক বিজয় নিউজ/ মশিউর