ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে মির্জাগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে মির্জাগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে মির্জাগঞ্জ সুবিদখালী বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে র‍্যালিতে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন ফরাজী, সহ-সভাপতি জনাব আমিনুল ইসলাম খোকন ও আনোয়ার হোসেন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির ও রুবেল হোসেন মৃধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন মৃধা এবং জেলা বিএনপির সাবেক সদস্য ও প্রবীণ নেতা ফিরোজ আলম গোলদার।

এছাড়াও ১নং মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির খন্দকার, উপজেলা যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন জুয়েল মৃধা, যুবদল নেতা শামীম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম এবং সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন