গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম আটক
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলার বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। সোমবার (৯/১০/২০২৬)বিকালে ভূল্লী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি শরিফুল ইসলাম কে আটক করেন। পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়ি থেকে পালিয়েছিলো পরবর্তী সময়ে তাকে গোপন সংবাদের মাধ্যমে বাড়িতে আসার খবর পেলে পুলিশাতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিত পাড়া এলাকায়। অভিযুক্ত শরিফুল ইসলাম (৩০) ভূল্লী উপজেলার কচুবাড়ী নাপিত পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। ভূল্লী থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন আসামি যতবড় বুদ্ধিমান এবং চালাক হোকনা কেনো আইনের হাত অনেক বড় আইনের প্রতিশ্রদ্ধাশীল এবং আইন অমান্য করলে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম