উদ্যোক্তা, রাজনীতিবিদ আড়ালে দানশীলতা
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আনদুল বাড়ীয়া গ্রামে জন্ম নেওয়া মানুষটি আজ বাংলাদেশ গার্মেন্টস শিল্পের সভাপতি ৷ বাংলাদেশের অর্থনীতির বড় একটা উৎস এই সেক্টর থেকে আসে৷ তার দক্ষতা,শ্রম আর টেকনোলজি পাওয়ারে বাংলাদেশের অর্থনীতির চাকা ধীরে ধীরে উন্নতির পথে এগুচ্ছে ৷তিনি শুধু শিল্প পতিই নই, একজন রাজনীতিবিদ, বর্তমান সরকারের কেন্দ্রীয় উপ-কোষাধাক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি৷ এতো কিছুর পরও তিনি একজন সমাজ সেবক দানশীল মানুষ ৷ দৈনিক বিজয় নিউজের এই প্রতিবেদকের একাধিক অনুসন্ধানে এমনটাই উঠে আসলো এসব তথ্যে৷ তার নিজ প্রতিষ্ঠান রাইজিং গ্রুপ ঢাকার অফিসে যেকোন অসহায়,দরিদ্র মানুষ এখানে গেলেই মেলে তার সাহায্য ৷ নিজ এলাকায় আসলে গরীব,দুঃখী মানুষের লাইন হয় তার নিজ বাসভবনে ৷ একাধিক ব্যক্তির সাথে আলাপ কালে উঠে আসে এসব তথ্য ৷ এলাকার মানুষের দাবি এতো কিছুর পরও এই নেতাকে তারা কোন মতেই হারাতে চাই না ৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর