কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী আবু বক্কর অস্ত্র গুলিসহ র্যাবের হাতে আটক।
দৈনিক বিজয় নিউজ টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে র্যাবের-১৫ এর আভিযানিক দল গত ০৬ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপনসংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আভিযানিক দল টি হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং দক্ষিণ পাড়া এলাকারমৃত,আব্দুল জলিলের ছেলে আবুনক্কর(৪০) কে আটক করে পরে তার জবান বন্ধিমুলক স্বীকারোক্তিতে তার বাড়ীতে অভিযান চালিয়ে তার খাটের বিছানার নিচ থেকে ১ টি ওয়ান শুটার গানও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব সদস্যরা।
একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ মে ২০২৪ তারিখ অনুমান ০৬.১০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালায়নের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ তার বসত ঘরের শয়ন কক্ষের দক্ষিণ-পূর্ব কোনায় খাটের তোষকের নিচে অস্ত্র-গুলি মজুদ করে রেখেছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে দেশীয় তৈরী ০১টি ওয়ানশুটার গান ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তি কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব - ১৫ এর মিডিয়া কর্মকর্তা।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক