বদলগাছীর কেশাইলে কাঠের দোকানের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট

বদলগাছীর কেশাইলে কাঠের দোকানের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি  ইউনিট
ছবি: মোঃ সারোয়ার হোসাইন অপু

দৈনিক বিজয় নিউজ বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়নের কেশাইল বাজারে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে। আজ সোমবার (১৩ মে) ভোর ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরজমিনে গেলে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। খবর পেয়ে জয়পুরহাটের আক্কেলপুর ও নওগাঁর বদলগাছীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভোর ৪:৩০ টার দিকে খবর পান বাজারে আগুন লেগেছে। আগুনে সিরাজ ইসলামের মালিকানাধীন একটি কাঠের দোকান ও একটি সেলুনের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি । আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। সোমবার (১৩মে) সকালে বদলগাছী ফায়ার স্টেশন অফিসার মোঃ আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ সারোয়ার হোসাইন অপু