৭ হাজার প্রতিযোগীর মধ্যে মারকাযের ছাত্রের কৃতিত্ব।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত তারাবীহর সালাতে কুরআনের বার্তা গ্রন্থের উপর গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ৭ হাজার প্রতিযোগীর মধ্যে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর নবম শ্রেণীর ছাত্র নাহিদ হাসান ২য় স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ। গত ৭ই মে ঢাকায় উক্ত ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে পুরস্কার স্বরূপ ২৫ হাজার টাকা মূল্যমানের বই পুরস্কার প্রদান করা হয়। মারকায পরিবার তাঁর এই কৃতিত্বে গর্বিত ও আনন্দিত। আল্লাহ তাঁকে জ্ঞানার্জনের সামনের পথ পরিক্রমা সুন্দরভাবে পাড়ি দেওয়ার তাওফীক দান করুন। আমীন। অভিনন্দন জ্ঞাপনে ডঃ নূরুল ইসলাম ভাইস প্রিন্সিপাল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান