সরকারের জিডিপি প্রবৃদ্ধ সবই ভুয়া!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তথ্য সন্ত্রাস করছে। এ সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া।

সরকারের জিডিপি প্রবৃদ্ধ সবই ভুয়া!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তথ্য সন্ত্রাস করছে। এ সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তান্তর করেন, তা না হলে জনগণ আপনাদের ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাবে। শুক্রবার ১১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিন এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন এই সরকার বর্গীর সরকার তাদের গায়ের চামড়া গন্ডারের চেয়েও মোটা। সারাদেশের মানুষ বলছে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু সরকারের কিছু যায় আসেনা। তারা বলছে সবকিছু ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আদম ব্যবসায়ী উল্লেখ করে মহাসচিব বলেন, কৃষকের পণ্য এখানে আমরা যারা ভোক্তা হিসেবে আছি তাদের ১০/১২ গুণ দিয়ে কিনতে হয়। অর্থ মন্ত্রী আছে একজন যিনি অতীতে আদম ব্যবসা করতেন। পরিকল্পনামন্ত্রী ছিলেন সরকারের আমলা। তিনি বলেন দাম বেড়েছে তবে বিশ্বের তুলনায় অনেক কম বেড়েছে। তিনি বলেন আজ সাধারন মানুষের করুন অবস্থা সবকিছুর দাম বাড়লো কেনো? কারণ আপনারা সরকার দলীয়রা সবকিছু চুরি করছেন, চুরি নয় এটা ডাকাতি। সাধারন ডাকাতি নয় বর্গীয় ডাকাতি।

বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারনে বাড়ছে। এটা আরেকটা সরকারের দাহা মিথ্যা কথা করন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অনেক আগে থেকেই তেলের দাম, চালের দাম, পিয়াজের দাম বাড়ছেই তো বাড়ছে। কারন আওয়ামীলিগ সরকার লুট করছে, ডাকাতি করছে। আর এর সংঙ্গে আওয়ামীলিগের সকল সদস্য-ই- জড়িত আছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এছাও উপস্থিস ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ুব, মামুনুর রশীদ প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি