নারায়নগঞ্জ রুপগঞ্জ একটি কেমিক্যাল কারখানায় আগুন!
মঙ্গলবার ২৯ মার্চ নারায়নগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘেটেছে। কারখার ৯ শ্রমিক আগুনে দগ্ধ হয়েছে।
মঙ্গলবার ২৯ মার্চ নারায়নগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘেটেছে। কারখার ৯ শ্রমিক আগুনে দগ্ধ হয়েছে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউজ ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ইউনিট কর্তৃপক্ষ । কারখানাটি উপজেলা ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ কে এম সেলিমের মালিকানাধীন লিলি কেমিক্যাল কোম্পানি টিনশেড কারখানায় এই অগ্নিকান্ড ঘটে।
কারখানার সুপারভাইজার জানায় আগুনের খরব পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজ শুরে করে । পরে রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তিনি আরও জানান যে, কারখানাটি টিনশেডের থাকায় প্রবল বৃষ্টিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। বৃষ্টির কারনে আগুন বেশি বাড়তে পারেনি। তবে কাছে থাকা ৯ শ্রমিক দগ্ধ হয়েছে।
দগ্ধরা হলেন- রোকন, বায়েজিদ, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী হাসান, রাসেল, মুজাহিদ ও আকালু।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি